প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
সৌদিতে হজ ব্যবস্থাপনা বৈঠকে অংশ নিলেন ধর্মমন্ত্রী
সংবাদ দিগন্ত: ||
সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের অংশ হিসেবে প্রথম দিনের ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গতকাল বুধবার জেদ্দার রিজ কার্লটন হোটেলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেন তিনি। এ বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, প্রথম শুরু সকাল ৭টায়বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রশংসা করেন এবং হজযাত্রীদের সেবা উন্নয়নে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন, নিয়মকানুন মানা ও ভিড় ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে একই স্থানে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।আরও পড়ুন, রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানপরে রাতে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত একটি মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।আরও পড়ুন, কম্বোডিয়া থেকে উদ্ধার নারী, ইরাকে ৭ প্রবাসীর পাসপোর্ট ফেরতধর্মমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা দায়িত্ব পালনে শৈথিল্য দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কারের কথাও জানান তিনি। এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে ব্রিফিংকালে তিনি হজ টিমের সদস্যদের সতর্ক করে বলেন, সেবার মানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত