দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

ঘাটাইলের তাওহীদের দুই হাত নেই, তবুও স্বপ্ন থামেনি : লক্ষ্য সরকারি চাকরি

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রায়পুরায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় ৪ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়

মাদারগঞ্জে নিখোঁজ অটোচালক জহরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬

গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়ন নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়ন নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নকে আরও গতিশীল ও জনবান্ধব করতে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুম ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সভা দুটি আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোঃ আলেমুল বাশার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নায়েবুজজামান নায়েব,

আরও পড়ুন , গঙ্গাচড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 জামায়াত নেতা শোহাইবুর রহমান এবং মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।অন্যদিকে একই দিনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের সেবার মানোন্নয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

আরও  পড়ুন , খুলনা-মংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজজামান নায়েব, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শোহাইবুর রহমান, জামায়াত নেতা মাওলানা হালিম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভায় কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।দুই সভাতেই সংশ্লিষ্ট খাতের উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয় : স্বাস্থ্যসেবা জনবান্ধব কৃষি উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়ন নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত