দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বরিশালে নৌ মন্ত্রণালয়ের দপ্তরে হঠাৎ অভিযান, অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা সংগ্রহ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন—বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ে হঠাৎ উপস্থিত হন।তবে প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরে দপ্তরের চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অফিসে উপস্থিত ছিলেন শুধু কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, কিন্তু অনুপস্থিত ছিলেন কোনো কর্মকর্তাই।

আরও  পড়ুন , গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সেবা কার্যক্রম কতটা সচল রয়েছে, তা খতিয়ে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা লিখে নেন।এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, সরকারি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে।তিনি আরও বলেন, “আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম—এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”পরে তিনি বরিশাল থেকে স্পিডবোটে মেহেন্দীগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন , মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিষয় : পরিদর্শন নৌপ্রতিমন্ত্রী নৌ মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বরিশালে নৌ মন্ত্রণালয়ের দপ্তরে হঠাৎ অভিযান, অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা সংগ্রহ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন—বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ে হঠাৎ উপস্থিত হন।তবে প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরে দপ্তরের চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অফিসে উপস্থিত ছিলেন শুধু কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, কিন্তু অনুপস্থিত ছিলেন কোনো কর্মকর্তাই।

আরও  পড়ুন , গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সেবা কার্যক্রম কতটা সচল রয়েছে, তা খতিয়ে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা লিখে নেন।এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, সরকারি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে।তিনি আরও বলেন, “আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম—এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”পরে তিনি বরিশাল থেকে স্পিডবোটে মেহেন্দীগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন , মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত