দৈনিক সংবাদ দিগন্ত

বরিশালে নৌ মন্ত্রণালয়ের দপ্তরে হঠাৎ অভিযান, অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা সংগ্রহ

বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন—বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ে হঠাৎ উপস্থিত হন।তবে প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরে দপ্তরের চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অফিসে উপস্থিত ছিলেন শুধু কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, কিন্তু অনুপস্থিত ছিলেন কোনো কর্মকর্তাই।আরও  পড়ুন , গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনসেবা কার্যক্রম কতটা সচল রয়েছে, তা খতিয়ে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা লিখে নেন।এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, সরকারি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে।তিনি আরও বলেন, “আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম—এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”পরে তিনি বরিশাল থেকে স্পিডবোটে মেহেন্দীগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন।আরও পড়ুন , মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশালে নৌ মন্ত্রণালয়ের দপ্তরে হঠাৎ অভিযান, অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা সংগ্রহ