কর্ম হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।তিনি জানান, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নেওয়া ও দাফনের সব খরচ সরকার বহন করবে এবং তার পরিবারের পাশে থাকবে।
আরো পড়ুন , ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক প্রবাসী কর্মহীন হয়ে দেশে ফিরছেন। তাদের পুনর্বাসন এবং নতুন কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি যারা আবার বিদেশে যেতে চান, তাদের জন্য নতুন সুযোগ তৈরির চেষ্টাও চলছে।এছাড়া কিরগিজস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন