দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতি, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার

পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতি

চট্টগ্রামের রাউজানে পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে পরিকল্পিত ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রিনা আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, রিনা আকতার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের প্রবাসী আজম উদ্দীনের স্ত্রী। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত জহির আহমদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। এ সময় বৃদ্ধ জহির আহমদ, তার স্ত্রী ও নাতিকেও নির্যাতন করা হয়।

আরও  পড়ুন , ঝড়-বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা, ১৪ ঘণ্টা অন্ধকারে জনজীবন

 ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয় বলে অভিযোগ ওঠে।তবে ঘটনার পর পুত্রবধূ রিনা আকতারের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় থানায় অভিযোগ দেন গৃহকর্তা। তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, স্বামী বিদেশে থাকার সুযোগে রিনা আকতারের সঙ্গে নবাব হোসাইনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরে তারা পরিকল্পিতভাবে ডাকাতির নাটক সাজিয়ে স্বর্ণালংকার আত্মসাতের চেষ্টা করেন।পুলিশ বলছে, ঘটনায় বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তির তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন , ১২ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর বাস চলাচল, স্থগিত শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

বিষয় : গ্রেপ্তার পরকীয়া সহায়তায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতি, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজানে পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে পরিকল্পিত ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রিনা আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, রিনা আকতার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের প্রবাসী আজম উদ্দীনের স্ত্রী। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত জহির আহমদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। এ সময় বৃদ্ধ জহির আহমদ, তার স্ত্রী ও নাতিকেও নির্যাতন করা হয়।

আরও  পড়ুন , ঝড়-বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা, ১৪ ঘণ্টা অন্ধকারে জনজীবন

 ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয় বলে অভিযোগ ওঠে।তবে ঘটনার পর পুত্রবধূ রিনা আকতারের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় থানায় অভিযোগ দেন গৃহকর্তা। তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, স্বামী বিদেশে থাকার সুযোগে রিনা আকতারের সঙ্গে নবাব হোসাইনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরে তারা পরিকল্পিতভাবে ডাকাতির নাটক সাজিয়ে স্বর্ণালংকার আত্মসাতের চেষ্টা করেন।পুলিশ বলছে, ঘটনায় বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তির তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন , ১২ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর বাস চলাচল, স্থগিত শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত