দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন, চট্টগ্রামে জিইসি–দেওয়ানহাট এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ সিএমপির

তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে এ সময়ের মধ্যে ঈদুল আজহা থাকায় কেউ চাইলে দুই-এক দিন পরে কর্মসূচি পালন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে রাজধানীর রমনায় দলের উদ্যোগে দুপুর ২টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হবে বলে জানান বিএনপি নেতা।

আরও পড়ুন, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগের বিচার দাবি ছাত্র ফেডারেশনের

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিএনপি নেতারা আশা করছেন, কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

বিষয় : কর্মসূচি বিএনপি জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন, চট্টগ্রামে জিইসি–দেওয়ানহাট এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ সিএমপির

তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে এ সময়ের মধ্যে ঈদুল আজহা থাকায় কেউ চাইলে দুই-এক দিন পরে কর্মসূচি পালন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে রাজধানীর রমনায় দলের উদ্যোগে দুপুর ২টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হবে বলে জানান বিএনপি নেতা।

আরও পড়ুন, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগের বিচার দাবি ছাত্র ফেডারেশনের

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিএনপি নেতারা আশা করছেন, কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত