দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে জামায়াত, সিটি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি

স্থানীয় সরকার ভোটের আগাম প্রস্তুতি, প্রার্থী বাছাইয়ে ব্যস্ত জামায়াত

টক-শো বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন বিএনপি নেত্রী নিলোফার মনি

স্থানীয় সরকার ভোটে এখনই নয় দলীয় সমর্থন, তফসিলের পর সিদ্ধান্ত বিএনপির

এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, শৃঙ্খলা কমিটি তদন্তে

সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান

ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :রিজভী

‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলুন, না হলে জনগণই খুলবে’ : নাহিদ ইসলাম

হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি পরিচালিত হয়।

আরও পড়ুন, চট্টগ্রামে জিইসি–দেওয়ানহাট এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ সিএমপির

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং প্রসিকিউশনের জামিন বাতিলের আবেদন খারিজের প্রার্থনা জানান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয় এবং জানানো হয়, এ বিষয়ে চিফ প্রসিকিউটর শুনানি করবেন। পরে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার, ২১ মে প্রসিকিউশনের বক্তব্য শোনার দিন ধার্য করেন।

আরও পড়ুন, সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

এর আগে ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এছাড়া ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ। মামলার নথিপত্রও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রসঙ্গত, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও পরবর্তীতে ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে ট্রাইব্যুনাল। এদিকে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুন সময় নির্ধারণ করা হয়েছে।

বিষয় : শুনানি জামিন হুমায়ুন কবির ট্রাইব্যুনাল-২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি পরিচালিত হয়।

আরও পড়ুন, চট্টগ্রামে জিইসি–দেওয়ানহাট এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ সিএমপির

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং প্রসিকিউশনের জামিন বাতিলের আবেদন খারিজের প্রার্থনা জানান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয় এবং জানানো হয়, এ বিষয়ে চিফ প্রসিকিউটর শুনানি করবেন। পরে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার, ২১ মে প্রসিকিউশনের বক্তব্য শোনার দিন ধার্য করেন।

আরও পড়ুন, সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

এর আগে ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এছাড়া ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ। মামলার নথিপত্রও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রসঙ্গত, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও পরবর্তীতে ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে ট্রাইব্যুনাল। এদিকে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুন সময় নির্ধারণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত