বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসায় উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ রাষ্ট্রীয় সংস্কার ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
আরও পড়ুন, জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা
সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন, চাকরিতে ঘুস-তদবিরমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। এসময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।
বিষয় : সাক্ষাৎ সিঙ্গাপুর ডা. শফিকুর রহমান

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন