রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজারে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতৃত্বে—এমন দাবি করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সারা দেশে মাজার, দরগা ও খানকার ওপর হামলা এবং বিভিন্ন সহিংস ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন শুনানি শেষ
সমাবেশে সৈকত আরিফ বলেন, মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের উচিত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তিনি আরও অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে দেশজুড়ে বিভিন্ন সহিংসতা, সংখ্যালঘু ও ভিন্নমতের মানুষের ওপর হামলা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন, চট্টগ্রামে জিইসি–দেওয়ানহাট এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ সিএমপির
ছাত্র ফেডারেশনের এই নেতা আরও দাবি করেন, অতীত ও বর্তমান সরকার উভয়ই এ ধরনের সহিংসতা দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি মাজার, দরগা ও আক্রান্ত সম্প্রদায়গুলোকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
আরও পড়ুন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
সমাবেশে সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্লোগানে হামলার বিচার, দোষীদের শাস্তি এবং সহিংসতা বন্ধের দাবি জানানো হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন