দৈনিক সংবাদ দিগন্ত

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণ করা হবে।সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আরও পড়ুন, এনইসি সভা শুরু, ২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

সভায় দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন ও ফ্যাক্স নম্বরে বা স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।এদিকে সৌদি আরব ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ একাধিক মুসলিমপ্রধান দেশও ঈদের তারিখ ঘোষণা করেছে।তবে বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকের চাঁদ দেখা কমিটির সভার পরই।

আরও পড়ুন , গুম ও মানবাধিকার আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, কঠোর শাস্তির প্রস্তাব

বিষয় : বৈঠক ঈদুল আজহা জাতীয় চাঁদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণ করা হবে।সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আরও পড়ুন, এনইসি সভা শুরু, ২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

সভায় দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন ও ফ্যাক্স নম্বরে বা স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।এদিকে সৌদি আরব ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ একাধিক মুসলিমপ্রধান দেশও ঈদের তারিখ ঘোষণা করেছে।তবে বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকের চাঁদ দেখা কমিটির সভার পরই।

আরও পড়ুন , গুম ও মানবাধিকার আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, কঠোর শাস্তির প্রস্তাব

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত