দৈনিক সংবাদ দিগন্ত

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণ করা হবে।সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।আরও পড়ুন, এনইসি সভা শুরু, ২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীসভায় দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন ও ফ্যাক্স নম্বরে বা স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।এদিকে সৌদি আরব ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ একাধিক মুসলিমপ্রধান দেশও ঈদের তারিখ ঘোষণা করেছে।তবে বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকের চাঁদ দেখা কমিটির সভার পরই।আরও পড়ুন , গুম ও মানবাধিকার আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, কঠোর শাস্তির প্রস্তাব

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ