দৈনিক সংবাদ দিগন্ত

এনইসি সভা শুরু, ২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে।সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এছাড়া এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও রয়েছে এজেন্ডায়।

আরও  পড়ুন , গুম ও মানবাধিকার আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, কঠোর শাস্তির প্রস্তাব

এনইসি সভায় ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা ২০২৬ থেকে ২০৩০’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়াও উপস্থাপন ও অনুমোদনের বিষয়ে আলোচনা হচ্ছে।সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ও কর্মকর্তারা অংশ নিয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার, অর্থ ও পরিকল্পনা, বিদ্যুৎ, পানিসম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।সভায় দেশের উন্নয়ন অগ্রাধিকার, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাত এবং অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

আরও  পড়ুন , জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

বিষয় : প্রধানমন্ত্রী এনইসি সভা প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এনইসি সভা শুরু, ২০২৬-২৭ অর্থবছরের এডিপি ও কৌশলপত্র নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে।সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এছাড়া এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও রয়েছে এজেন্ডায়।

আরও  পড়ুন , গুম ও মানবাধিকার আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, কঠোর শাস্তির প্রস্তাব

এনইসি সভায় ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা ২০২৬ থেকে ২০৩০’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়াও উপস্থাপন ও অনুমোদনের বিষয়ে আলোচনা হচ্ছে।সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ও কর্মকর্তারা অংশ নিয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার, অর্থ ও পরিকল্পনা, বিদ্যুৎ, পানিসম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।সভায় দেশের উন্নয়ন অগ্রাধিকার, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাত এবং অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

আরও  পড়ুন , জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত