দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় ডিএমপি, বাড়ানো হয়েছে টহল ও নজরদারি

ডিএমপি বাড়ানো হয়েছে টহল ও নজরদারি

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।ডিএমপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং ভোররাত থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।

আরও  পড়ুন, বাসাবোয় কুকুরের তাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাচালকের মৃত্যু

পুলিশের আশঙ্কা, ১৭ মে উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। তাই যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে শনিবার ভোরে বনানী এলাকায় অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে নানা ধরনের তৎপরতা নজরে এসেছে। যেকোনো অপতৎপরতা প্রতিহতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন, সরকারি হাসপাতাল ঘিরে চাঁদাবাজির সাম্রাজ্য, গ্রেপ্তার যুবদল কর্মী মঈন

বিষয় : নিরাপত্তা পুলিশ টহল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় ডিএমপি, বাড়ানো হয়েছে টহল ও নজরদারি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।ডিএমপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং ভোররাত থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।

আরও  পড়ুন, বাসাবোয় কুকুরের তাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাচালকের মৃত্যু

পুলিশের আশঙ্কা, ১৭ মে উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। তাই যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে শনিবার ভোরে বনানী এলাকায় অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে নানা ধরনের তৎপরতা নজরে এসেছে। যেকোনো অপতৎপরতা প্রতিহতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন, সরকারি হাসপাতাল ঘিরে চাঁদাবাজির সাম্রাজ্য, গ্রেপ্তার যুবদল কর্মী মঈন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত