রাজধানীর বাসাবোয় কুকুরের তাড়া খেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।নিহত মোহাম্মদ জহির (৩২) কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইব্রাহিমের ছেলে। তিনি খিলগাঁও বাসাবো এলাকায় থাকতেন।শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। এরপর তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন , সরকারি হাসপাতাল ঘিরে চাঁদাবাজির সাম্রাজ্য, গ্রেপ্তার যুবদল কর্মী মঈন
নিহত জহিরের আত্মীয় জুয়েল জানান, শুক্রবার বিকেলে বাসাবো এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় ৩-৪টি কুকুর জহিরকে ধাওয়া করে। পরে দ্রুত রিকশা চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন, উত্তরায় পুলিশের নাকের ডগায় গ্রান্ড প্লাজায় সোহেলের অসামাজিক কার্যক্রম
বিষয় : মৃত্যু অটোরিকশাচালক কুকুরের তাড়া

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন