দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

কর ফাঁকি ঠেকাতে তামাক শিল্পে কড়া নজরদারি ঘোষণা এনবিআরের

কর ফাঁকি রোধে তামাক শিল্পকে কঠোর নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তামাক খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান।শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক প্রাক-বাজেট সংলাপে তিনি বলেন, তামাক শিল্পে কাউন্টিং মেশিন, কাউন্টিং ক্যামেরা, কিউআর কোড এবং উন্নত রাজস্ব স্টিকার ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।এনবিআর চেয়ারম্যান জানান, এই ব্যবস্থা কার্যকর হলে পরবর্তীতে অন্যান্য পণ্যেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হবে।

আরও পড়ুন , ২০২৬-২৭ বাজেটে ৫০ পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর উদ্যোগ, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

তিনি আরও বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের চাপে থাকা মানুষের স্বস্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।করদাতাদের হয়রানি কমাতে রাজস্ব প্রশাসনকে সম্পূর্ণ ডিজিটাল বা ‘ফেসলেস’ ব্যবস্থায় রূপান্তরের ওপরও জোর দেন তিনি। এতে করদাতারা ঘরে বসেই করসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।এছাড়া আগামী ১ জুলাই থেকে আয়কর ফেরত দেওয়ার ব্যবস্থা চালুর আশাও ব্যক্ত করেন তিনি।

আরও  পড়ুন , চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিষয় : নজরদারি এনবিআর কর ফাঁকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর ফাঁকি ঠেকাতে তামাক শিল্পে কড়া নজরদারি ঘোষণা এনবিআরের

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কর ফাঁকি রোধে তামাক শিল্পকে কঠোর নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তামাক খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান।শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক প্রাক-বাজেট সংলাপে তিনি বলেন, তামাক শিল্পে কাউন্টিং মেশিন, কাউন্টিং ক্যামেরা, কিউআর কোড এবং উন্নত রাজস্ব স্টিকার ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।এনবিআর চেয়ারম্যান জানান, এই ব্যবস্থা কার্যকর হলে পরবর্তীতে অন্যান্য পণ্যেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হবে।

আরও পড়ুন , ২০২৬-২৭ বাজেটে ৫০ পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর উদ্যোগ, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

তিনি আরও বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের চাপে থাকা মানুষের স্বস্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।করদাতাদের হয়রানি কমাতে রাজস্ব প্রশাসনকে সম্পূর্ণ ডিজিটাল বা ‘ফেসলেস’ ব্যবস্থায় রূপান্তরের ওপরও জোর দেন তিনি। এতে করদাতারা ঘরে বসেই করসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।এছাড়া আগামী ১ জুলাই থেকে আয়কর ফেরত দেওয়ার ব্যবস্থা চালুর আশাও ব্যক্ত করেন তিনি।

আরও  পড়ুন , চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত