দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

২০২৬-২৭ বাজেটে ৫০ পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর উদ্যোগ, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

২০২৬-২৭ বাজেটে ৫০ পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর উদ্যোগ

রাজস্ব আদায় বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তত ৫০টি পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব রয়েছে।এছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বনেটেড পানীয়, প্রসাধনী এবং তামাকজাত বিভিন্ন পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

আরও  পড়ুন , চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকার রপ্তানি প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়েও চিন্তাভাবনা করছে। এতে অতিরিক্ত রাজস্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে ‘প্যাকেজ ভ্যাট’ চালুর পরিকল্পনা রয়েছে। এতে নির্ধারিত ব্যবসায়ীদের মাসে এক হাজার টাকা বা বছরে ১২ হাজার টাকা ভ্যাট দিতে হতে পারে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী বলে জানা গেছে।এছাড়া ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অনলাইনে বিআইএন নেওয়ার ব্যবস্থা চালুর পরিকল্পনা এবং ব্যাংক হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগও রয়েছে।

আরও  পড়ুন , থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিষয় : বাজেট নিত্যপণ্য ভ্যাট-শুল্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

২০২৬-২৭ বাজেটে ৫০ পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর উদ্যোগ, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

রাজস্ব আদায় বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তত ৫০টি পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব রয়েছে।এছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বনেটেড পানীয়, প্রসাধনী এবং তামাকজাত বিভিন্ন পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

আরও  পড়ুন , চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকার রপ্তানি প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়েও চিন্তাভাবনা করছে। এতে অতিরিক্ত রাজস্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে ‘প্যাকেজ ভ্যাট’ চালুর পরিকল্পনা রয়েছে। এতে নির্ধারিত ব্যবসায়ীদের মাসে এক হাজার টাকা বা বছরে ১২ হাজার টাকা ভ্যাট দিতে হতে পারে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী বলে জানা গেছে।এছাড়া ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অনলাইনে বিআইএন নেওয়ার ব্যবস্থা চালুর পরিকল্পনা এবং ব্যাংক হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগও রয়েছে।

আরও  পড়ুন , থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত