দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বর্তমান সরকার দেশের চামড়া শিল্পকে অন্যতম প্রধান বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত করতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চামড়া খাতের দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুন, থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শুক্রবার দুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিলেট নগরীর রিকাবীবাজার জিমনেসিয়াম হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস হওয়ায় তাৎক্ষণিক বড় পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। তিনি চামড়া শিল্পের উন্নয়নে জনসাধারণের সহযোগিতা ও ধৈর্য কামনা করেন।

তিনি আরও বলেন, চামড়া দেশের একটি অমূল্য সম্পদ। এটি যাতে অপচয় বা নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান তিনি। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, বিশেষ করে বন্ধ কলকারখানায় বিনিয়োগে চীনা বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন। সরকার শিল্পখাতকে সুশৃঙ্খলভাবে পুনর্গঠনের কাজ করছে এবং শিগগিরই এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরও পড়ুন, ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি

অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন। বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত

মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক, মো. সারওয়ার আলম এবং আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. মো. আলিমুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয় : বাণিজ্যমন্ত্রী চামড়া শিল্প রপ্তানি খাত বিলিয়ন ডলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপ দিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বর্তমান সরকার দেশের চামড়া শিল্পকে অন্যতম প্রধান বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত করতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চামড়া খাতের দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুন, থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শুক্রবার দুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিলেট নগরীর রিকাবীবাজার জিমনেসিয়াম হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস হওয়ায় তাৎক্ষণিক বড় পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। তিনি চামড়া শিল্পের উন্নয়নে জনসাধারণের সহযোগিতা ও ধৈর্য কামনা করেন।

তিনি আরও বলেন, চামড়া দেশের একটি অমূল্য সম্পদ। এটি যাতে অপচয় বা নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান তিনি। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, বিশেষ করে বন্ধ কলকারখানায় বিনিয়োগে চীনা বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন। সরকার শিল্পখাতকে সুশৃঙ্খলভাবে পুনর্গঠনের কাজ করছে এবং শিগগিরই এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরও পড়ুন, ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি

অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন। বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত

মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক, মো. সারওয়ার আলম এবং আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. মো. আলিমুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত