যশোরের মনিরামপুরে আম পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে গাছের ডগায় আলমগীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মতিয়ার রহমানের নারকেল গাছের ডগায় বসে কাচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ লাগলে দগ্ধ হয়ে মৃত্যু হয় আলমগীরের।
আরও পড়ুন, গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
নিহত আলমগীর স্থানীয় গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন বলেন, আলমগীর নারকেল গাছের ডগায় বসে কাচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠির এক মাথা পাশের বিদ্যুতের তারে স্পর্শ লাগলে আগুন ধরে ওঠে। তখন পুড়ে আলমগীর মরে গাছের ডগায় বসে ছিল।
আরও পড়ুন, বগুড়ার শিবগঞ্জে ৪০ বছর পর ফিরে পেলেন স্কুলের ৪১ শতক জমি
ইলিয়াস হোসেন বলেন, আমরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা এসে দড়ি বেধে লাশ নামিয়ে আনে।মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মোঃ মাসুম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত এসে লাশ উদ্ধার করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন, বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া
নিহত আলমগীরের স্বজন যুক্তি খাতুন বলেন, আলমগীর আমার ভাসুর। তার এক ছেলে এক মেয়ে। তিনি আম পাড়ার কাজ করেন। আজ সকাল ৭টায় আম পাড়ার উদ্দেশে বাড়ি থেকে আসেন। পরে বেলা ১১টার দিকে শুনি বিদ্যুৎস্পৃষ্টে আমার ভাসুর মারা গেছেন।
বিষয় : যশোর মৃত্যু নারকেল গাছ

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন