দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

অটোরিকশা ছিনতাইয়ের পর চালক হত্যা, আটক চারজন

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।শুক্রবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন তানভীর রানা প্রান্ত, শামীম, রাব্বি ও নূর আলম।পুলিশ জানায়, গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক মামুনুর রশিদ। 

আরও পড়ুন , মিয়ারহাট বন্দরে আগুনে ১৫ কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের

পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগ।তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও  পড়ুন , মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ছেলে

বিষয় : গ্রেপ্তার হত্যা অটোরিকশা গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশা ছিনতাইয়ের পর চালক হত্যা, আটক চারজন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।শুক্রবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন তানভীর রানা প্রান্ত, শামীম, রাব্বি ও নূর আলম।পুলিশ জানায়, গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক মামুনুর রশিদ। 

আরও পড়ুন , মিয়ারহাট বন্দরে আগুনে ১৫ কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের

পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগ।তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও  পড়ুন , মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ছেলে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত