চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) রাতে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আহমদ ডিলার। তার বয়স হয়েছিল ৭০ বছর।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মিলন। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন বলে দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন , একদিনে দুই লাশ উদ্ধার রূপগঞ্জে, অজ্ঞাত নারীর পরিচয় মেলেনি
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিলন। একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাতেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে।জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন , নরসিংদীর পলাশে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
বিষয় : মাদক বাধা দেওয়া বাবাকে হত্যা

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন