নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৪ মে রাতে ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিবেশী যুবক ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন।অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয়।
আরও পড়ুন,মাদারগঞ্জে একরাতে দুই কৃষকের ৮টি গরু চুরি, আতঙ্কে খামারিরা
পরে ভুক্তভোগীর পরিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ঘরের কাছে গেলে ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘটনাটি প্রকাশ পায়।পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত মিশাত শেখকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। একই ঘটনায় আরও একজন সহযোগী মারুফ জড়িত থাকলেও তিনি পালিয়ে যান।পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য আগামী ১৭ মে হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন , স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো, ড্রাম ও ফ্রিজে লুকানোর অভিযোগে স্ত্রী আটক
বিষয় : গ্রেপ্তার স্কুলছাত্রী হত্যা অপহরণ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন