সফরকে কেন্দ্র করে চাঁদপুর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
আরও পড়ুন, ঈদযাত্রায় স্বস্তি, সব নৌরুটে লঞ্চ-জাহাজ ভাড়া কমছে ১০ শতাংশ
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান বেলা ১১টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে দুইটায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে ঘোষের হাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন, দেশজুড়ে ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা
বিকেলে চাঁদপুর শহরের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা। দুপুর আড়াইটায় সার্কিট হাউসে যাত্রাবিরতির পর তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে জনসভায় বক্তব্য রাখবেন। স্থানীয় নেতাদের দাবি, চাঁদপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, নদী তীররক্ষা বাঁধ, মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ দাবি সফরকালে তুলে ধরা হবে
আরও পড়ুন, ১৪৮ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার বাংলাদেশি
সন্ধ্যায় তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন এবং পরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয় : কর্মসূচি চাঁদপুর উদ্বোধন সফর তারেক রহমান

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন