আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব নৌরুটে চলাচলকারী লঞ্চ ও জাহাজের ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বস্তিতে বাড়ি ফিরতে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বৃহস্পতিবার রাজধানীর সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি এ তথ্য জানান।সভায় বলা হয়, ঈদকে কেন্দ্র করে সড়কপথে অতিরিক্ত যানজট ও চাপ কমাতে নৌপথে যাত্রী পরিবহনকে উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে লঞ্চ ও জাহাজের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে।এছাড়া তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক সড়কে নেমে যানজট সৃষ্টি না হয়।
আরও পড়ুন , দেশজুড়ে বাড়বে গরম দাপট
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান তরফদার।শ্রমমন্ত্রী আগামী ২১ মে’র মধ্যে দেশের সব শিল্প কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের কড়া নির্দেশ দেন। তিনি বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।সভায় শ্রমিক নেতারা বলেন, সময়মতো বেতন-বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে অস্থিরতা কমবে এবং শ্রমিকরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন। একই সঙ্গে তারা শ্রমিকদের জন্য বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুর দাবি জানান।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন, ঈদ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আরও পড়ুন , নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিট শক্তিশালী করার দাবি
বিষয় : ঈদযাত্রা নৌরুটে লঞ্চ ভাড়া কমছে

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন