দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

রথীন্দ্রনাথ দত্তকে মূল্যায়ন করা হয়নি, অভিযোগ রিজভীর

 রাষ্ট্রায়ত্ত শিল্পে নতুন বিনিয়োগ, সময়ক্ষেপণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানের ওভারসিজ অ্যালাউন্সে অনিয়মের অভিযোগ, হুন্ডি ও অর্থ পাচার নিয়ে তদন্তে প্রশ্ন

সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টির আভাস

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

দেশজুড়ে ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন ,ঈদযাত্রায় স্বস্তি, সব নৌরুটে লঞ্চ-জাহাজ ভাড়া কমছে ১০ শতাংশ

 খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষভাবে সতর্ক করা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগকে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।এদিকে বৃষ্টির সম্ভাবনার মধ্যেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ,দেশজুড়ে বাড়বে গরম দাপট

বিষয় : দেশজুড়ে বজ্রবৃষ্টি ভারি বর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

দেশজুড়ে ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন ,ঈদযাত্রায় স্বস্তি, সব নৌরুটে লঞ্চ-জাহাজ ভাড়া কমছে ১০ শতাংশ

 খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষভাবে সতর্ক করা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগকে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।এদিকে বৃষ্টির সম্ভাবনার মধ্যেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ,দেশজুড়ে বাড়বে গরম দাপট

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত