দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

আদালতে যাওয়ার পথে অন্ডকোষে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ

গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের সুর তরঙ্গ রোড এলাকার বাসিন্দা শরীফ হোসেন মাসুমের ওপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধ ও চলমান মামলার জেরে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি মারধর ও অন্ডকোষে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। 

আরও পড়ুন, গাজীপুর টঙ্গীতে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্র

গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্র ও আহতের পরিবারের অভিযোগ, এর আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র শরীফ হোসেন মাসুমকে জিম্মি করে স্ট্যাম্পে লিখিত নিয়ে তার জমির দলিল সম্পাদন করে নেয়। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, মামলার জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সুজন, মজিবর, আলামীনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন সন্ত্রাসী মাসুমের পথরোধ করে। 

আরও পড়ুন, বরেণ্য সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ইন্তেকাল করেন

এ সময় তারা মামলা করার সাধ মিটাইয়া দিমু” বলে হুমকি দিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাসুম রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা তার অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত মাসুমকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, শরীফ হোসেন মাসুম নামে একজন রোগী দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।” এদিকে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন, আলীকদমে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু

ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। আদালতে মামলা পরিচালনা বন্ধ করতেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি। পরিবার জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিষয় : গাজীপুর হত্যা অভিযোগ হুমকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

আদালতে যাওয়ার পথে অন্ডকোষে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত