দৈনিক সংবাদ দিগন্ত

ভারতীয় জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ

ভারতীয় জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ
ভারতীয় জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ

ওমান উপকূলে অজ্ঞাত হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভ্যানগার্ড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৪ জন নাবিক বহনকারী জাহাজটির নাম ‘এমএসভি হাজ আলি’। এটি ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশে একটি বিস্ফোরণের পর ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

ভ্যানগার্ড জানায়, জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদিপশু পরিবহন করছিল। এ সময় জাহাজে একটি সন্দেহজনক বিস্ফোরণ ঘটে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন, বেইজিংয়ে ট্রাম্পের ঐতিহাসিক সফর, নজরে চীন মার্কিন সম্পর্ক

বিস্ফোরণের পর জাহাজে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিক জানিয়েছে, ‘এমএসভি হাজ আলি’ ছিল প্রায় ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের ধাও জাহাজ। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন, দিল্লিতে সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা

এদিকে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সংবেদনশীল এই সমুদ্রপথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌরুটে এ ধরনের ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : বিস্ফোরণ ভারতীয় জাহাজ ওমান উপকূল ভ্যানগার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

ভারতীয় জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ওমান উপকূলে অজ্ঞাত হামলায় একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভ্যানগার্ড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৪ জন নাবিক বহনকারী জাহাজটির নাম ‘এমএসভি হাজ আলি’। এটি ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশে একটি বিস্ফোরণের পর ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

ভ্যানগার্ড জানায়, জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদিপশু পরিবহন করছিল। এ সময় জাহাজে একটি সন্দেহজনক বিস্ফোরণ ঘটে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন, বেইজিংয়ে ট্রাম্পের ঐতিহাসিক সফর, নজরে চীন মার্কিন সম্পর্ক

বিস্ফোরণের পর জাহাজে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিক জানিয়েছে, ‘এমএসভি হাজ আলি’ ছিল প্রায় ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের ধাও জাহাজ। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন, দিল্লিতে সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা

এদিকে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সংবেদনশীল এই সমুদ্রপথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌরুটে এ ধরনের ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত