ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপর কাভার্ডভ্যানের পেছনে আরেকটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার ভোরে ঢাকামুখী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির আরেকটি ছোট কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনায় নিহতরা হলেন ছোট কাভার্ডভ্যানের চালক প্রবীর রায়, বয়স ৪০, এবং তার সহকারী হেলপার জুয়েল, বয়স ২০।
আরও পড়ুন , মধুমতি এক্সপ্রেসের চার বগির সংযোগ বিচ্ছিন্ন, আধাঘণ্টা থেমে ছিল ট্রেন
তারা যথাক্রমে লালমনিরহাট সদর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন , চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমির মৃত্যু, চমেক আইসিইউতে শেষ নিঃশ্বাস
বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যান

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন