দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে লামায় প্রেস ব্রিফিং

লামায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) তথ্য অফিস, লামার আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশভিত্তিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল ইসলাম তথ্য অফিস লামা। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল হামিদসহ লামার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

আরও পড়ুন, ফরিদপুরের জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং: "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন"

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ এবং স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কর্মসূচির বাস্তবায়নে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১২টি গ্রামের ১ হাজার ৯৭ জন নারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছেন বলে জানানো হয়। এছাড়া স্মার্ট কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ই-হেলথ কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক ভাতা, স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর মতো উদ্যোগগুলোর অগ্রগতিও তুলে ধরা হয়।

আরও পড়ুন, গাজীপুরে একটি গাড়ির গ্যারেজ, পার্টস ও মবিলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরকারের ুসবার আগে বাংলাদেশ” দর্শনের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য অফিস, লামা গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সড়ক প্রচার, চলচ্চিত্র প্রদর্শনী, নারী সমাবেশ, উঠান বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও ফ্যামিলি সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। আয়োজকেরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয় : কর্মসূচি লামা প্রেস ব্রিফিং নির্বাচনী ইশতেহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে লামায় প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত