দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ফরিদপুরের জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং: "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন"

মুখরিত প্রতিপাদ্য "করবো কাজ, গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের জ্ঞাতার্থে তুলে ধরতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসন ফরিদপুর এর সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিং'য়ে বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সংক্রান্ত অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, হিজড়া ও বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক একর বা তার কম জমির মালিক, অতি দরিদ্র নারী-প্রধান পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষ। তিনি আরও জানান, ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যায়ে মোট ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে ।

আরও পড়ুন, ​মিঠাপুকুরে নকলকাণ্ড: ১৫ দিনেও মেলেনি দৃশ্যমান ব্যবস্থা, সাংবাদিকদের প্রবেশাধিকারে অঘোষিত নিষেধাজ্ঞা

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ফরিদপুর জেলার খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় মোট ১১টি খাল পূর্ণ ও পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে আলফাডাঙ্গায় একটি, ভাঙ্গায় দুটি, বোয়ালমারী-মধুমতি ও লংকারচর এলাকায় দুটি, চরভদ্রাসনে দুটি, সদরপুরে দুটি, নগরকান্দায় দুটি এবং সালথায় তিনটি খালের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্রিফিংয়ে বর্তমানে সরকারের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মানবিক উদ্যোগও তুলে ধরা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় - মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের জন্য মাসিক সম্মানী ভাতা কার্যক্রম চালুর বিষয়টি। বলা হয়, দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪০টি বৌদ্ধবিহার এবং ৩৯৬টি গির্জা'কে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি মসজিদের ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। অন্যদিকে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ধর্মীয় সেবাদানকারীরাও মাসিক ভাতা পাবেন। ফলে ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত আলালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

এছাড়া কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের কৃষি ঋণ মওকুফ কর্মসূচির কথাও তুলে ধরা হয়। প্রধান কৃত তথ্যে উল্লেখ করা হয় - দেশের প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকার অনাদায়ী ঋণ মাফ হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ হিসেবে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দ্বারা পরিচালিত বিআরটিসির মহিলা বাস” চালুর বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড” এবং ক্রিকেটপ্রেমীদের জন্য ক্যাপ্টেন কার্ড” চালুর বিষয়েও আলোচনা করা হয়। ক্রীড়া কার্ডের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীরা মাসিক ভাতা ও সম্মাননা পাবেন এবং ক্যাপ্টেন কার্ডধারীরা ভিআইপি গ্যালারিতে প্রবেশাধিকার ও বিশেষ পার্কিং সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানানো হয়।

আরও পড়ুন, সরকারি চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, প্রাণনাশের হুমকি: অভিযুক্ত কর্মকর্তা এখন শরীয়তপুরে

প্রেস ব্রিফিং এ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বিষয়ক কর্মসূচির তথ্য। প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের বাস্তবায়িত বিভিন্ন গণসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় উঠান বৈঠক ও কমিটি সভা ১ হাজার ২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র প্রদর্শনী ১৬০টি, সড়ক প্রচার ৩ হাজার ২৪৮ ইউনিট, অনলাইন প্রচারণা ২ হাজার ৩১৬টি, কৃষক সমাবেশ ১৪টি, ফ্যামিলি সমাবেশ ২২টি, লাইভ উদ্বোধনী অনুষ্ঠান প্রচার ৩৪০টি এবং নৈতিকতা উন্নয়নবিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা ১৪টি অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, রাষ্ট্রব্যবস্থা সংস্কার, দুর্নীতি ও সহিংসতা প্রতিরোধ, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ধর্মীয় সম্প্রীতি এবং সংস্কৃতির বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সরকারের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার একটি কার্যকর উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তথ্যবহুল। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সকল সাফল্য তথ্য প্রেস ব্রিফিং এ তুলে ধরা হয়।

আরও পড়ুন, মহেশপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, ফরিদপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ হায়দার খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। 

বিষয় : ফরিদপুর প্রেস ব্রিফিং নির্বাচনী ইশতেহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদপুরের জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং: "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন"

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত