দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৩ মে ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সরকারি চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, প্রাণনাশের হুমকি: অভিযুক্ত কর্মকর্তা এখন শরীয়তপুরে

গাজীপুর জেলা পরিষদে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি গাজীপুর থেকে বদলি হয়ে শরীয়তপুরে কর্মরত আছেন বলে জানা গেছে।

আরও পড়ুন, ​মিঠাপুকুরে নকলকাণ্ড: ১৫ দিনেও মেলেনি দৃশ্যমান ব্যবস্থা, সাংবাদিকদের প্রবেশাধিকারে অঘোষিত নিষেধাজ্ঞা

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার জয়দেবপুর থানার কুমুন এলাকার বাসিন্দা নাজিম হোসেন  গাজীপুর সদর  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পূর্ব পরিচিত সোনিয়া আক্তার (৪০), জেলা পরিষদের পিয়ন, পিতা সাহেদ আলী, কামারিয়া, জয়দেবপুর, গাজীপুরের বাসিন্দা। প্রায় চার বছর আগে তিনি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা নেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সদর থানাধীন পৌর মার্কেটের একটি মোবাইল সার্ভিসিং দোকানে বসে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা গ্রহণ করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। গত ২২ অক্টোবর ২০২৫ সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর  জেলা পরিষদ গেইট এলাকায় টাকা ফেরতের কথা বললে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত আলালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

এছাড়াও গত ১৪ জানুয়ারি ২০২৬ বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে পুনরায় ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। আজ ১৩ মে ২০২৬ তারিখে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, সোনিয়া বেগমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় আন্তঃস্কুল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির আরও কয়েকটি অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে। বর্তমানে তিনি গাজীপুর থেকে বদলি হয়ে শরীয়তপুরে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয় : গাজীপুর হুমকি শরীয়তপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সরকারি চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, প্রাণনাশের হুমকি: অভিযুক্ত কর্মকর্তা এখন শরীয়তপুরে

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত