দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

মাদারীপুরে *সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য* ' ব্যানারে  চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

‎আহত সাংবাদিক দুলালকে দেখতে হাসপাতালে প্রশাসনের কর্মকর্তারা

টঙ্গীতে ওসি মাকছুদুল আলমের জিরো টলারেন্স: ৪০ দিনের বিশেষ অভিযানে ৪১৯ অপরাধী গ্রেপ্তার, জব্দ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।  ​

কিশোর গ্যাং-মাদকের বিরুদ্ধে সিএমপি কমিশনারের কঠোর বার্তা

নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

নিজের হাতে খুঁড়েছেন কবর,পাশে বসেই জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা রহিমের

স্টেশনের ৭ নং পার্কিংয়ে জামাই-বউ-শাশুড়ির রমরমা ইয়াবার বাজার

জাতীয় কন্যাশিশু দিবসে সাতক্ষীরায় র‌্যালি-আলোচনা সভা

জমে উঠছে বেলতলা আম বাজার: প্রতিদিন কোটি টাকার আম বেচাকেনা

অন্যতম বৃহৎ পাইকারি আম বাজার যশোরে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি আম বাজার যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে আমের মৌসুমের জমজমাট বেচাকেনা।সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসছে হাজার হাজার মণ আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক, দরদাম আর ট্রাক-পিকআপে আম পরিবহনের ব্যস্ততা।ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মণ আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। মৌসুম পুরোদমে শুরু হলে এই পরিমাণ আরও বাড়বে।বাজারে এখন সবচেয়ে বেশি আসছে গোবিন্দভোগ আম। পাশাপাশি গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোলাপখাসসহ বিভিন্ন জাতের আমও উঠছে। দাম নির্ধারিত হচ্ছে মান ও আকারভেদে—গোবিন্দভোগ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকায়। তবে বাজারে দাম ভালো থাকায় তারা লাভের মুখ দেখছেন।একজন চাষি বলেন, “খরচ বাড়লেও ভালো দামে বিক্রি হওয়ায় প্রতিমণে ৫০০ থেকে ৮০০ টাকা লাভ হচ্ছে।”

আরও  পড়ুন , গাজীপুরে পোশাক কারখানায় একে একে অসুস্থ অর্ধশত শ্রমিক, হাসপাতালে ভর্তি ১৬জন

ব্যবসায়ীদের দাবি, বাজারে এখন অপরিপক্ব বা ফরমালিনযুক্ত আম প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের নজরদারিতে নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করা হচ্ছে।বেলতলা আম ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে প্রায় ৮৬টি আড়ত রয়েছে। প্রতিদিন কয়েক কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে এই বাজারে।প্রশাসন বলছে, যশোরের এই বাজার শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশে আম রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলায় প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। তবে আবহাওয়ার কারণে কিছুটা উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই বেলতলা আম বাজার এখন সরগরম—চাষি, ব্যবসায়ী আর ক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে এই দক্ষিণবঙ্গের অর্থনৈতিক কেন্দ্র।

আরও  পড়ুন , সাজেকে ইউপিডিএফের আধাবেলা অবরোধ, থমকে গেছে পর্যটন সড়ক

বিষয় : যশোর জমজমাট আম বাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জমে উঠছে বেলতলা আম বাজার: প্রতিদিন কোটি টাকার আম বেচাকেনা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x