দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি আম বাজার যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে আমের মৌসুমের জমজমাট বেচাকেনা।সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসছে হাজার হাজার মণ আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক, দরদাম আর ট্রাক-পিকআপে আম পরিবহনের ব্যস্ততা।ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মণ আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। মৌসুম পুরোদমে শুরু হলে এই পরিমাণ আরও বাড়বে।বাজারে এখন সবচেয়ে বেশি আসছে গোবিন্দভোগ আম। পাশাপাশি গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোলাপখাসসহ বিভিন্ন জাতের আমও উঠছে। দাম নির্ধারিত হচ্ছে মান ও আকারভেদে—গোবিন্দভোগ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকায়। তবে বাজারে দাম ভালো থাকায় তারা লাভের মুখ দেখছেন।একজন চাষি বলেন, “খরচ বাড়লেও ভালো দামে বিক্রি হওয়ায় প্রতিমণে ৫০০ থেকে ৮০০ টাকা লাভ হচ্ছে।”আরও পড়ুন , গাজীপুরে পোশাক কারখানায় একে একে অসুস্থ অর্ধশত শ্রমিক, হাসপাতালে ভর্তি ১৬জন ব্যবসায়ীদের দাবি, বাজারে এখন অপরিপক্ব বা ফরমালিনযুক্ত আম প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের নজরদারিতে নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করা হচ্ছে।বেলতলা আম ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে প্রায় ৮৬টি আড়ত রয়েছে। প্রতিদিন কয়েক কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে এই বাজারে।প্রশাসন বলছে, যশোরের এই বাজার শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশে আম রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলায় প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। তবে আবহাওয়ার কারণে কিছুটা উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই বেলতলা আম বাজার এখন সরগরম—চাষি, ব্যবসায়ী আর ক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে এই দক্ষিণবঙ্গের অর্থনৈতিক কেন্দ্র।আরও পড়ুন , সাজেকে ইউপিডিএফের আধাবেলা অবরোধ, থমকে গেছে পর্যটন সড়ক