দৈনিক সংবাদ দিগন্ত

বক্স অফিসে ‘দ্য বন’-এর জমজমাট লড়াই, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’

হনুমান অংশ

ভারতের বক্স অফিসে নতুন ও পুরোনো ছবিগুলোকে ঘিরে জমে উঠেছে লড়াই। সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ প্রথম সোমবারের আয়ে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’-এর চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে মুক্তির ৫৩ দিন পরও বক্স অফিসে উল্লেখযোগ্য আয় করছে ‘হনুমান অংশ’। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ মুক্তির চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। চার দিনে দেশটিতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় ৫০ কোটি ৩৫ লাখ রুপি। দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারটির প্রযোজক একতা কাপুর।অন্যদিকে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ প্রথম সোমবারে আয় করেছে ৫ কোটি রুপি। মুক্তির পাঁচ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী সংগ্রহ ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি। শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালী কুলকার্নি ও রাঘব যুয়াল।এদিকে মুক্তির ৫৩ দিন পরও দর্শক টানছে ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৩৮৭ কোটি ১৭ লাখ রুপি। সোমবারও ছবিটির আয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪০৪ কোটি ২৫ লাখ রুপি।

আড়ও পড়ুন,উচ্ছ্বসিত কেয়া পায়েল

বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’-এ নীম করৌলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবিতে আরও রয়েছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি।

সাত বছর পর নতুন নামে পুনরায় প্রেক্ষাগৃহে এসেছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে মুক্তির চার দিনে ছবিটির ভারতে আয় হয়েছে ২৪ কোটি ৮০ লাখ রুপি। প্রথম দিনে ৮ কোটি ৬৮ লাখ রুপি আয় করলেও সোমবার চতুর্থ দিনে সংগ্রহ হয়েছে ২ কোটি ৮০ লাখ রুপি।

অন্যদিকে ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মির্জাপুর দ্য মুভি’ ২৫ দিন পার করেছে। সোমবার ছবিটি আয় করেছে ৬০ লাখ রুপি। এতে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৭ কোটি ৬৫ লাখ রুপি। ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং।

বিষয় : জমজমাট বক্স অফিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বক্স অফিসে ‘দ্য বন’-এর জমজমাট লড়াই, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x