যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য হরমুজ প্রণালি ব্যবহার সহজ হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
আরও পড়ুন, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল ও মে মাসের শুরুতে ইরানের তেল পরিবহন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে তেহরানকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করতে জাহাজগুলোকে সতর্ক করে ওয়াশিংটন। এর জবাবে ইরানের সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে, তাদের হরমুজ প্রণালি ব্যবহার করতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন, তামিলনাড়ু বিধানসভায় অর্ধেকের বেশি বিজয়ী বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা
তিনি জানান, হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে তেহরান। এখন থেকে এ পথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চলাচল করতে হবে। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজ চলাচলের অনুমতি ও টোল আদায়ের নতুন প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকর হয়েছে। এদিকে আন্তর্জাতিক শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান জানিয়েছে, এ উদ্দেশ্যে ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ নামে নতুন সংস্থা গঠন করেছে ইরান।
আরও পড়ুন, ইসরাইলে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, যুদ্ধনীতি নিয়ে ক্ষোভ
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে ইরানের কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন