ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমেছেন কয়েকশ মানুষ। শনিবার দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’ লেখা প্ল্যাকার্ড বহন করছেন। অনেকেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে
‘বিবি এসকোবার’ বলেও স্লোগান দেন।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।তিনি আরও বলেন, বহিরাগত শত্রু ইরানের চেয়েও ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন দেশটির জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে।রাজনৈতিক
আরো পড়ুন , মে মাসের রাতের আকাশে উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা
বিশ্লেষকরা বলছেন, একদিকে লেবানন ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট— সব মিলিয়ে নেতানিয়াহু প্রশাসন কঠিন সময় পার করছে।চলতি বছরের শেষ দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সরকারবিরোধী এই আন্দোলন ক্ষমতাসীন জোটের জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন