দৈনিক সংবাদ দিগন্ত

মে মাসের রাতের আকাশে উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা

মে মাস এলেই গরম আর কালবৈশাখীর কথা মনে পড়ে। তবে প্রকৃতিপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্য এই মাসের রাতের আকাশ নিয়ে এসেছে দারুণ কিছু চমক। বিশেষ করে ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়টাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন নক্ষত্র দেখার অন্যতম সেরা সময়। 

আরও পড়ুন, হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা পরিবর্তন, আসছে পাসকি ও নিজস্ব ক্লাউড ব্যাকআপ

মে মাসের শুরুতেই আকাশে দেখা গেছে পূর্ণিমা, যা উত্তর গোলার্ধে পরিচিত ‘ফ্লাওয়ার মুন’ নামে। এখন চাঁদ ধীরে ধীরে কৃষ্ণপক্ষের দিকে যাচ্ছে। ফলে রাতের আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে, যা নক্ষত্র ও জ্যোতিষ্ক পর্যবেক্ষণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে।

আরও পড়ুন, আইফোন ১৭-এর দাপটে রেকর্ড আয় অ্যাপলের

সন্ধ্যার আকাশে এখনো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে শুক্র গ্রহ। তবে প্রতিদিনই এটি পশ্চিম দিগন্তের দিকে সরে যাচ্ছে। অন্যদিকে লালচে আভাযুক্ত মঙ্গল গ্রহ সহজেই চোখে পড়ছে সন্ধ্যার আকাশে। ভোরের দিকে পূর্ব আকাশে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বৃহস্পতিশনি। কয়েকদিন চাঁদকে শনির খুব কাছাকাছিও দেখা যাবে। এই মাসের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি। অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি মূলত হ্যালির ধূমকেতু-র ধূলিকণা থেকে তৈরি হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০টি উল্কা দেখা যেতে পারে।

আরও পড়ুন, প্রতারণামূলক বিজ্ঞাপনের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

এছাড়া পশ্চিম আকাশে বিদায় নিচ্ছে পরিচিত নক্ষত্রমণ্ডলী কালপুরুষ। তার জায়গায় দৃশ্যমান হচ্ছে সিংহ রাশি এবং এর উজ্জ্বল নক্ষত্র রেগুলাস। বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখীর পর আকাশ পরিষ্কার থাকলে এই সময়টিই হতে পারে বছরের অন্যতম সেরা স্কাইওয়াচিং অভিজ্ঞতা।

বিষয় : উল্কাবৃষ্টি গ্রহ কালবৈশাখী নক্ষত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

মে মাসের রাতের আকাশে উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

মে মাস এলেই গরম আর কালবৈশাখীর কথা মনে পড়ে। তবে প্রকৃতিপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্য এই মাসের রাতের আকাশ নিয়ে এসেছে দারুণ কিছু চমক। বিশেষ করে ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়টাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন নক্ষত্র দেখার অন্যতম সেরা সময়। 

আরও পড়ুন, হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা পরিবর্তন, আসছে পাসকি ও নিজস্ব ক্লাউড ব্যাকআপ

মে মাসের শুরুতেই আকাশে দেখা গেছে পূর্ণিমা, যা উত্তর গোলার্ধে পরিচিত ‘ফ্লাওয়ার মুন’ নামে। এখন চাঁদ ধীরে ধীরে কৃষ্ণপক্ষের দিকে যাচ্ছে। ফলে রাতের আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে, যা নক্ষত্র ও জ্যোতিষ্ক পর্যবেক্ষণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে।

আরও পড়ুন, আইফোন ১৭-এর দাপটে রেকর্ড আয় অ্যাপলের

সন্ধ্যার আকাশে এখনো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে শুক্র গ্রহ। তবে প্রতিদিনই এটি পশ্চিম দিগন্তের দিকে সরে যাচ্ছে। অন্যদিকে লালচে আভাযুক্ত মঙ্গল গ্রহ সহজেই চোখে পড়ছে সন্ধ্যার আকাশে। ভোরের দিকে পূর্ব আকাশে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বৃহস্পতিশনি। কয়েকদিন চাঁদকে শনির খুব কাছাকাছিও দেখা যাবে। এই মাসের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি। অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি মূলত হ্যালির ধূমকেতু-র ধূলিকণা থেকে তৈরি হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০টি উল্কা দেখা যেতে পারে।

আরও পড়ুন, প্রতারণামূলক বিজ্ঞাপনের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

এছাড়া পশ্চিম আকাশে বিদায় নিচ্ছে পরিচিত নক্ষত্রমণ্ডলী কালপুরুষ। তার জায়গায় দৃশ্যমান হচ্ছে সিংহ রাশি এবং এর উজ্জ্বল নক্ষত্র রেগুলাস। বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখীর পর আকাশ পরিষ্কার থাকলে এই সময়টিই হতে পারে বছরের অন্যতম সেরা স্কাইওয়াচিং অভিজ্ঞতা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত