ব্যবহারকারীদের চ্যাট ও ডেটার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। দীর্ঘ ও জটিল পাসওয়ার্ডের ঝামেলা কমিয়ে অ্যাপটি আনতে যাচ্ছে পাসকি-ভিত্তিক এনক্রিপশন এবং নিজস্ব ক্লাউড ব্যাকআপ ব্যবস্থা। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের আর আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হবে না। স্মার্টফোনের ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লকের মাধ্যমেই চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট ও আনলক করা যাবে। এতে একদিকে যেমন নিরাপত্তা বাড়বে, অন্যদিকে ব্যবহারও হবে আরও সহজ।
আরও পড়ুন, প্রতারণামূলক বিজ্ঞাপনের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Drive এবং আইফোন ব্যবহারকারীরা iCloud–এর ওপর নির্ভর করে চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করেন। তবে সীমিত স্টোরেজ এবং দ্রুত জায়গা পূর্ণ হয়ে যাওয়ার সমস্যার কারণে এবার নিজস্ব ক্লাউড ব্যাকআপ সিস্টেম চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ব্যবহারকারীরা প্রায় ২ জিবি ফ্রি স্টোরেজ পেতে পারেন। ভবিষ্যতে স্বল্পমূল্যের পেইড প্ল্যানে প্রায় ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন, আইফোন ১৭-এর দাপটে রেকর্ড আয় অ্যাপলের
নতুন আপডেটে পাসকির পাশাপাশি পাসওয়ার্ড বা ৬৪-ডিজিট এনক্রিপশন কী ব্যবহারের বিকল্পও থাকতে পারে। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী নিরাপত্তা পদ্ধতি বেছে নিতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন সফলভাবে বাস্তবায়িত হলে হোয়াটসঅ্যাপের ডেটা নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বর্তমানে ফিচারগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
বিষয় : ডেটা ক্লাউড ব্যাকআপ হোয়াটসঅ্যাপ চ্যাট

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন