চট্টগ্রামে প্রায় ২৭ বছর আগে সংঘটিত জনতা ব্যাংকের একটি বড় ধরনের অর্থ আত্মসাৎ মামলায় পাঁচ সাবেক কর্মকর্তাকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রোববার এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন, সিরাজগঞ্জে ৩ হত্যায় শেখ হাসিনাসহ ৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দণ্ডপ্রাপ্তরা হলেন জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার সাবেক কর্মকর্তা মো. আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসপিও মো. সাঈদ হোসেন। মামলার রায়ে একই শাখার সাবেক কর্মকর্তা নুরুল হুদাকে খালাস দেওয়া হয়েছে। আর অপর এক আসামির বিষয়ে পৃথক রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
আরও পড়ুন, নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৮ জুন
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে জনতা ব্যাংকের ওই শাখার কয়েকজন কর্মকর্তা ও গ্রাহকের যোগসাজশে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়। পরে বিভিন্ন হিসাবের মাধ্যমে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। বিশেষ পরিদর্শন দলের তদন্তে মোট ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের তথ্য উঠে আসে। পরবর্তীতে ২০০০ সালে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন, মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় মোট ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে বিভিন্ন ধারায় সাজা দিলেও সব সাজা একসঙ্গে কার্যকর হবে।
বিষয় : চট্টগ্রাম কারাদণ্ড জনতা ব্যাংক

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন