দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

সিগারেট জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের সবাই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।রোববার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ফ্ল্যাটে দীর্ঘসময় গ্যাস জমে ছিল। ভাড়াটিয়া কালাম (৪৫) লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় কালাম, তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) এবং ছেলে মুন্না (১২) দগ্ধ হন।

আরও পড়ুন , কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩, পুড়িয়ে দেওয়া হলো পিকআপ ভ্যান

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং ছোট মেয়ে মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল।বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও  পড়ুন , গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, পলাতক স্বামীকে প্রধান আসামি

বিষয় : বিস্ফোরণ গ্যাস লিকেজ পাঁচজন দগ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিগারেট জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের সবাই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।রোববার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ফ্ল্যাটে দীর্ঘসময় গ্যাস জমে ছিল। ভাড়াটিয়া কালাম (৪৫) লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় কালাম, তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) এবং ছেলে মুন্না (১২) দগ্ধ হন।

আরও পড়ুন , কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩, পুড়িয়ে দেওয়া হলো পিকআপ ভ্যান

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং ছোট মেয়ে মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল।বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও  পড়ুন , গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, পলাতক স্বামীকে প্রধান আসামি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত