নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের সবাই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।রোববার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার একটি আটতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ফ্ল্যাটে দীর্ঘসময় গ্যাস জমে ছিল। ভাড়াটিয়া কালাম (৪৫) লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় কালাম, তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) এবং ছেলে মুন্না (১২) দগ্ধ হন।আরও পড়ুন , কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩, পুড়িয়ে দেওয়া হলো পিকআপ ভ্যানস্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং ছোট মেয়ে মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল।বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।আরও পড়ুন , গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, পলাতক স্বামীকে প্রধান আসামি
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।