দৈনিক সংবাদ দিগন্ত

‘করের টাকা কী করেন,’ সরকারকে বিটিএমএ সভাপতির প্রশ্ন

“করের টাকা কী করেন,” সরকারকে বিটিএমএ সভাপতির প্রশ্ন

সরকারকে উদ্দেশ করে কঠোর প্রশ্ন তুলেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি সরাসরি প্রশ্ন রাখেন, “করের টাকা কী করেন?” রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় তিনি বলেন, কর আদায় হলেও সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহিতা থাকা জরুরি।

আরও পড়ুন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫.৩০ বিলিয়ন ডলারে

তিনি সরকারের কাছে করের টাকা ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি পৃথক সেল গঠনেরও প্রস্তাব দেন। শওকত আজিজ রাসেল বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান শিল্পায়নে নীতিসহায়তা দিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে সেই ধারাবাহিকতা নেই বলে তিনি মন্তব্য করেন। তার অভিযোগ, বর্তমানে শিল্প খাতে ধস নামছে, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।

আরও পড়ুন, এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, বাড়ছে জনজীবনের চাপ

তিনি আরও বলেন, কর না দিলে সরকার ধরপাকড় করে, জেলে দেয়—তাহলে করের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সেটারও জবাবদিহি থাকতে হবে। অনুষ্ঠানে তিনি আগামী বাজেটে শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দের হার স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানান। অন্যদিকে আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, প্রত্যক্ষ কর বাড়ানো, ভ্যাট ফাঁকি রোধ এবং ডিজিটাল হিসাব ব্যবস্থার মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা প্রয়োজন।

আরও পড়ুন, দেশে আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

এ সময় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ঢেলে সাজানো না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সরকারের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কর ফাঁকি কমাতে হলে নাগরিকদের সঙ্গে করের সম্পর্ক দৃঢ় করতে হবে এবং করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানানো জরুরি।

বিষয় : কর সভাপতি বিটিএমএ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

‘করের টাকা কী করেন,’ সরকারকে বিটিএমএ সভাপতির প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত