দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দফায় স্বর্ণের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার টাকা।বৃহস্পতিবার সকালে নতুন দর ঘোষণা করে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বর্ধিত দাম।নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা ।
আরও পড়ুন , এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, বাড়ছে জনজীবনের চাপ
বং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।এর আগে মাত্র একদিন আগেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ফলে টানা দুই দফা সমন্বয়ে বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে গেছে।বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পেয়েছে।এদিকে আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণে স্বর্ণের দামে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়ছে সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের ওপর।
বিষয় : স্বর্ণেরদাম নতুন দফা

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন