সরকারিভাবে ফিজিতে চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৫ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন, সিসিটিভি টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং
চাকরিগুলো চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারী যানবাহনচালক, এক্সক্যাভেটর চালক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, ফর্কলিফট চালকসহ মোট ৩৮টি ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে। এছাড়া বিশেষজ্ঞ পর্যায়ের কিছু পদেও নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন, ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন চলছে
বেতন কাঠামো অনুযায়ী, অধিকাংশ পদের জন্য ঘণ্টাপ্রতি ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ৫০ ফিজি ডলার পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। আর্থিক নিয়ন্ত্রক বা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার পদের জন্য বার্ষিক বেতন ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার ফিজি ডলার। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।
আরও পড়ুন, ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৯ মে পর্যন্ত
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি লাগবে না। তবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের সার্ভিস চার্জসহ বিমানভাড়া, ওয়ার্ক পারমিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করতে হবে। বোয়েসেল জানিয়েছে, চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ মে ২০২৬।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন