বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২৪ পদাতিক ডিভিশন। আর রানার আপ হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন।বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। পরে তিনি বিজয়ী খেলোয়াড় ও দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। গত ২২ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন সেনাসদস্যরা।
আরও পড়ুন, ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ পেলেন জেলার দায়িত্ব ঢাকার দায়িত্বে টুকু
প্রতিযোগিতায় ব্যক্তিগত সাফল্যও পেয়েছেন কয়েকজন খেলোয়াড়। ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী অর্জন করেছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা। আর ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়।সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।সেনাবাহিনীর শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও ক্রীড়া দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।যশোর সেনানিবাসে ১৪ দলের প্রতিদ্বন্দ্বিতা শেষে শিরোপা ঘরে তুলেছে ২৪ পদাতিক ডিভিশন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন