দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে নজরদারি বাড়াতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার, ২৭ আগস্ট, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে নজরদারি করবেন। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।
আরও পড়ুন. ১০ দিন বৃষ্টির আধিক্য, কমতে পারে তাপমাত্রা
এ ছাড়া জেলার জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি সার্বিক সরকারি কর্মকাণ্ডেও নজর রাখবেন দায়িত্বপ্রাপ্তরা।সরকার বলছে, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, দুর্নীতি নির্মূল এবং মাঠপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা তাদের অন্যতম অগ্রাধিকার। এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে তদারকি ও সমন্বয় বাড়াতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।রাজধানী ঢাকার দায়িত্ব পাওয়া সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার পাশাপাশি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।গুরুত্বপূর্ণ জেলা হিসেবে ঢাকার আইনশৃঙ্খলা, সরকারি কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় বাড়াতে তার দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরকারের এই নতুন দায়িত্ব বণ্টনের ফলে মাঠ প্রশাসনের কার্যক্রমে রাজনৈতিক নেতৃত্বের তদারকি কতটা বাড়ে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে এর প্রভাব কতটা পড়ে—এখন সেটিই দেখার বিষয়।
বিষয় : দায়িত্ব মন্ত্রী প্রতিমন্ত্রী জেলার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন