দৈনিক সংবাদ দিগন্ত

সিসিটিভি টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন, এপিএসসিএলে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম, ডিভিআর বা এনভিআর সিস্টেম এবং আইপি ক্যামেরা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের প্রাথমিক নেটওয়ার্কিং জ্ঞান এবং যেকোনো প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান করার সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন, সিএএমএলসিও পদে লোক নেবে প্রিমিয়ার ব্যাংক

এটি একটি ফুল-টাইম চাকরি এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয় : বিজ্ঞপ্তি আড়ং নিয়োগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সিসিটিভি টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন, এপিএসসিএলে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম, ডিভিআর বা এনভিআর সিস্টেম এবং আইপি ক্যামেরা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের প্রাথমিক নেটওয়ার্কিং জ্ঞান এবং যেকোনো প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান করার সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন, সিএএমএলসিও পদে লোক নেবে প্রিমিয়ার ব্যাংক

এটি একটি ফুল-টাইম চাকরি এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত