বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন, সিসিটিভি টেকনিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং
এই পদে আবেদন করতে প্রার্থীদের ফিন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কাজের দক্ষতা এবং কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন, ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন চলছে
পদটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি ভালো ক্যারিয়ার সুযোগ। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রার্থীদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়েছে।
বিষয় : নিয়োগ ম্যানেজার পদ ব্র্যাক ব্যাংক

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন