দৈনিক সংবাদ দিগন্ত

গ্রেড-১১ পদে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২৪২ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।  প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে এই নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।

আরও পড়ুন, ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৯ মে পর্যন্ত

নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১১ অনুযায়ী মাসিক ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

আরও পড়ুন, বোয়েসেলের মাধ্যমে ফিজিতে ১০৫ জনের চাকরির সুযোগ

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করতে হবে

DYD Teletalk Portal ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা, যার মধ্যে সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন, শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ মে ২০২৬ সকাল ৯টা থেকে। আর আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ২৩ জুন ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : নিয়োগ যুব উন্নয়ন অধিদপ্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গ্রেড-১১ পদে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২৪২ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।  প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে এই নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।

আরও পড়ুন, ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৯ মে পর্যন্ত

নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১১ অনুযায়ী মাসিক ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

আরও পড়ুন, বোয়েসেলের মাধ্যমে ফিজিতে ১০৫ জনের চাকরির সুযোগ

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করতে হবে

DYD Teletalk Portal ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা, যার মধ্যে সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন, শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ মে ২০২৬ সকাল ৯টা থেকে। আর আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ২৩ জুন ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত