দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলা নিয়ে ডিএমপির সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভূমি দখল, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, ছিনতাই এবং যানজট সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

সভায় নাহিদ ইসলাম ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, থানাগুলোতে জনসেবার মান উন্নয়ন করতে হবে এবং অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। একইসঙ্গে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির শিকার না হন—সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নাদিমুর রহমানসহ একাধিক ব্যক্তির এনসিপিতে যোগদান

সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

বিষয় : সভা ডিএমপি মতবিনিময় নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলা নিয়ে ডিএমপির সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভূমি দখল, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, ছিনতাই এবং যানজট সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

সভায় নাহিদ ইসলাম ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, থানাগুলোতে জনসেবার মান উন্নয়ন করতে হবে এবং অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। একইসঙ্গে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির শিকার না হন—সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নাদিমুর রহমানসহ একাধিক ব্যক্তির এনসিপিতে যোগদান

সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত